জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে একটি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর মধ্যে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। পদাধিকারবলে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী এ কমিটির সদস্য থাকবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—বরিশাল-৪ আসনের মোহাম্মদ রাজিব হাসান, বগুড়া-২ আসনের মোহাম্মদ হাফিজুর রহমান, শেরপুর-৩ আসনের মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩ আসনের আনিসুর রহমান, শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ, সংরক্ষিত মহিলা আসন-৩১-এর মোসাম্মদ সাজিদা ইয়াসমিন, মেহেরপুর-২ আসনের মোহাম্মদ নাজমুল হুদা এবং নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসউদ।
জয়নুল আবদিন ফারুক বিএনপির জ্যেষ্ঠ নেতা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ। নোয়াখালী-২ আসন থেকে নির্বাচিত ছয়বারের এই সংসদ সদস্য নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর