অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (0৭ সেপ্টেম্বর) তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগ করা তিন আইন কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা। তাঁরা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্রে তিন আইন কর্মকর্তাই ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। তবে তাঁদের পদত্যাগের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তারা রাষ্ট্রপক্ষের হয়ে উচ্চ আদালতে বিভিন্ন মামলা পরিচালনা ও শুনানিতে অংশ নেন। ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা হাইকোর্ট ও আপিল বিভাগে সরকারের বিভিন্ন মামলা, রিট, আপিল ও অন্যান্য আইনি কার্যক্রমে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর