• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৬ রাত

মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল?

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সারাওয়াক অঞ্চলে একটি বিমানবন্দরের কাছে ‘ফ্লাইং ডক্টর’ সেবায় ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

মঙ্গলবারের এ দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চিকিৎসাকর্মীসহ পাঁচজন ছিলেন। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমাদ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হেলিকপ্টারটিতে একজন পাইলট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের চার কর্মী ছিলেন। তাদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন সহকারী চিকিৎসা কর্মকর্তা ও দুজন নার্স রয়েছেন।

‘ফ্লাইং ডক্টর’ সেবার মাধ্যমে সাধারণত প্রত্যন্ত ও দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, জরুরি রোগী পরিবহন এবং বিভিন্ন ক্লিনিক্যাল সেবা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ক্রু ও যাত্রীদের অবস্থা এবং দুর্ঘটনার কারণ—কোনোটিই এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ অগ্নিনির্বাপক ও চিকিৎসা কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে বলেও জানান তিনি।

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সারাওয়াকের লং লেলাংয়ের স্বল্পদৈর্ঘ্যের উড্ডয়ন ও অবতরণের বিমানবন্দরের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো।

সূত্র: মালয় মেইল

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]