• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
সম্পাদনা: রোহান হাওলাদার
সাব এডিটর
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৫৩ দুপুর

রুনা লায়লার মৃত্যু গুজব নাকি সত্য, যা জানা গেল

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’ এমন দাবি করে এআই-নির্ভর ভিডিও ও বিভিন্ন ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে অনলাইনে। তবে এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রুনা লায়লার একমাত্র মেয়ে তানি লায়লা।

তানি জানিয়েছেন, তাঁর মা রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোর কোনো সত্যতা নেই। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তানি লায়লা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব ভুয়া খবর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, সামান্য অর্থ উপার্জনের আশায় কিছু ব্যক্তি এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি করে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

তানি বলেন, এসব কনটেন্টের বিরুদ্ধে তিনি ব্যক্তিগতভাবে রিপোর্ট করা শুরু করবেন। একই সঙ্গে রুনা লায়লার ভক্তদেরও এমন অ্যাকাউন্ট ও ভিডিওর বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

মাকে নিয়ে মৃত্যুর মতো স্পর্শকাতর একটি খবর ছড়িয়ে পড়ায় তানি আরও বেশি ক্ষুব্ধ। দীর্ঘ ছয় দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত রুনা লায়লা উপমহাদেশের অন্যতম পরিচিত শিল্পী। তাঁর মতো একজন কিংবদন্তি শিল্পীকে নিয়ে এমন মিথ্যা তথ্য ছড়ানো পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক বলেও জানিয়েছেন তানি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তানি স্পষ্ট করে বলেন, তাঁর মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। কেউ মারা যাননি এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন, এমন দাবিও সত্য নয়। ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে জানান তিনি।

একই সঙ্গে গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তানি লায়লা। রুনা লায়লাকে নিয়ে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

তানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাঁরা জীবিত আছেন! আর সহ্য করা যাচ্ছে না।’

এদিকে সাম্প্রতিক সময়েও সংগীতের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় ছিলেন রুনা লায়লা। গত মাসে অস্ট্রেলিয়ার দুটি অঙ্গরাজ্যে আয়োজিত দুটি কনসার্টে গান পরিবেশন করেন তিনি। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত একক সংগীতানুষ্ঠানেও অংশ নেন এই কিংবদন্তি শিল্পী। পাশাপাশি বাছাই করা কয়েকটি স্টেজ অনুষ্ঠানেও নিয়মিত দেখা গেছে তাঁকে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]