• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:০৯ দুপুর

৭৫ এর রজনীকান্ত জুটি বাঁধছেন ২৫ এর শ্রীলীলার সাথে

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের বয়স ৭৫, আর অভিনেত্রী শ্রীলীলা ২৫ বছরের। বয়সের প্রায় ৫০ বছরের ব্যবধান পেরিয়ে এবার প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন তাঁরা। রজনীকান্তের আগামী সিনেমা ‘ধর্মন’-এ শ্রীলীলা যুক্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

গত ৪ নভেম্বর শ্রীলীলার অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় কমল হাসানের প্রযোজনা প্রতিষ্ঠান রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল। এ উপলক্ষে অভিনেত্রীর একটি পরিচিতিমূলক ভিডিও প্রকাশ করা হয়। তাঁকে স্বাগত জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘তার মধ্যে রয়েছে স্ফুলিঙ্গ, রয়েছে বিস্ফোরক উপস্থিতি।’ ভিডিওতে শ্রীলীলাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় রূপে দেখা গেছে।

অশ্বথ মারিমুথু পরিচালিত ‘ধর্মন’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করছেন নয়নতারা, সিমরান, রাশি খান্না ও যোগী বাবু। কমল হাসানের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনালের পাশাপাশি টারমেরিক মিডিয়ার আর মহেন্দ্রন সিনেমাটি প্রযোজনা করছেন। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।

‘ধর্মন’-এর মাধ্যমে প্রথমবারের মতো রজনীকান্তের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শ্রীলীলা। তবে সিনেমায় তাঁর চরিত্রের নাম কিংবা বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেননি নির্মাতারা।

পরিচালক অশ্বথ মারিমুথু এর আগে ‘ওহ মাই কাদাভুলে’ (২০২০) ও ‘ড্রাগন’ (২০২৫) নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ‘ধর্মন’ হতে যাচ্ছে রজনীকান্তের সঙ্গে তাঁর প্রথম কাজ।

এর আগে প্রকাশিত সিনেমাটির প্রথম লুকের পোস্টারে চিকিৎসকের পোশাকে দেখা যায় রজনীকান্তকে। তাঁর হাতে ছিল রক্তমাখা অস্ত্রোপচারের যন্ত্র। পোস্টার দেখে সিনেমায় তাঁকে চিকিৎসকের চরিত্রে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চরিত্রটির প্রকৃতি ও নৈতিক অবস্থান সম্পর্কে নির্মাতারা বিস্তারিত কিছু জানাননি। পোস্টারে ‘কেট্টা পাইয়ান’ বা ‘খারাপ ছেলে’—এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।

সিনেমাটির তৃতীয় ধাপের শুটিং শেষ হয়েছে। নির্মাণকাজ এগোচ্ছে শেষ পর্যায়ের দিকে। মুক্তির আনুষ্ঠানিক তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে ২০২৭ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনার কথা বলা হয়েছে।

তেলুগু ও কন্নড় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া শ্রীলীলার জন্ম যুক্তরাষ্ট্রে। পরে বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন তিনি। ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘কিস’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ২০২১ সালে ‘পেল্লি সন্দাড’ সিনেমায় অভিনয় করে তেলুগু চলচ্চিত্রে পরিচিতি পান। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ধামাকা’, ‘ভগবান্থ কেশরী’ ও ‘গুন্টুর কারাম’।

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার ‘কিসিক’ গানেও অংশ নিয়ে আলোচনায় আসেন শ্রীলীলা। ২০২৬ সালে শিবকার্তিকেয়নের সঙ্গে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। সামনে ধানুশ ও মামুটির সঙ্গে ‘ওএম চ্যাপ্টার ১: উদিরাম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

সব মিলিয়ে ‘ধর্মন’-এ রজনীকান্তের সঙ্গে শ্রীলীলার প্রথম পর্দা ভাগাভাগি দর্শকের আগ্রহ বাড়িয়েছে। বিশেষ করে দুই প্রজন্মের এই দুই তারকার রসায়ন সিনেমায় কেমন হবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

সূত্র: ইন্ডিয়া টুডে 

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]