জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বগুড়া শহর ও আশপাশের এলাকায় রাত থেকে টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বগুড়া শহর এবং সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহক গ্যাস সংকটে পড়বেন।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর