• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১০:৪২ রাত

বাংলাদেশ ফাইনালে উঠলে গ্যালারিতে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ফাইনালে বাংলাদেশ দল জায়গা করে নিতে পারলে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচ শুরুর প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় হামজা, ফারহান ও সামিতদের খেলার প্রশংসা করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ও দর্শকরা এই ম্যাচের দিকে তাকিয়ে আছেন। তাদের মূল লক্ষ্য সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠা। আগের ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স করছেন। বাংলাদেশ ফাইনালে উঠবে এবং সেই ম্যাচে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদী।

এদিকে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ঘিরে জাতীয় স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রিয় দলের জয় এবং ফাইনালে ওঠার প্রত্যাশায় গ্যালারিতে উপস্থিত হয়েছেন অসংখ্য সমর্থক।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]