• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০১ দুপুর

০% ইএমআইতে ভিভো ভি৮০ লাইট, কিস্তি ৩,৯০০ টাকা থেকে

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি নমনীয় সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফারও বাড়াচ্ছে এর আকর্ষণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, চলমান সেল অফারের আওতায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভিভো ভি৮০ লাইট কেনা যাচ্ছে সর্বোচ্চ ১২ মাসের হায়ার পারচেজ সুবিধায়, যেখানে মাসিক কিস্তি শুরু হচ্ছে ৩,৯০০ টাকা থেকে। তবে সর্বোচ্চ ৯ মাসের জন্য থাকবে ০% সুদে ইএমআই সুবিধা।

মাত্র ৭.৯৯ মিমি আল্ট্রা-স্লিম প্রোফাইল ও ১৯৭ গ্রাম ওজনের কারণে ফোনটি সহজে বহনযোগ্য, আর পেছনের স্কাইলাইন ক্যামেরা ডিজাইন এতে এনে দিয়েছে অনন্যতা। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।

ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৮২ শতাংশ। এর থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন, সরু বেজেল ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এর কার্ভড ডিজাইন হাতে সহজে ও আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে।

৪ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট চালিত এই ফোনটির আনতুতু স্কোর ৯,৭০,০০০। এর ডিপ সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তারও বেশি সময় ধরে ফোনটিকে দ্রুত ও মসৃণ রাখতে সাহায্য করবে। এছাড়া দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিতে এতে ৩ প্রজন্মের ওএস আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট দেওয়া হয়েছে।

এতে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। আর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা।

ভিভো ভি৮০ লাইট এখন দেশজুড়ে ভিভোর অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত শপগুলোতে পাওয়া যাচ্ছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]