• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ বিকাল

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

ছবি: সংগৃহীত

কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত সময় অনলাইনে কাটাচ্ছে এবং কোন ধরনের কনটেন্টে আগ্রহী হয়ে উঠছে, সে সম্পর্কে অভিভাবকদের জানাতে ফ্যামিলি পেয়ারিং ফিচারে নতুন পরিবর্তন এনেছে টিকটক। নতুন এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা সহজেই সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেটিংসও তারা পরিবর্তন করতে পারবেন।

টিকটকে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টে আগে থেকেই নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রাইভেট অ্যাকাউন্ট, বয়স অনুযায়ী উপযুক্ত কনটেন্ট দেখানোর ব্যবস্থা এবং প্রতিদিন সর্বোচ্চ ৬০ মিনিট স্ক্রিন টাইমের সীমা। এসব ব্যবস্থার পাশাপাশি নতুন করে সাজানো ফ্যামিলি পেয়ারিং অভিভাবকদের আরও সহায়তা করবে।

নতুন ফিচার যা থাকছে অভিভাবক এবং কিশোর-কিশোরীদের জন্য নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারের তথ্যগুলো সহজভাবে দেয়া হয়েছে। এই ফিচারের নতুন ড্যাশবোর্ডে চারটি গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে।

• স্ক্রিন টাইম: সন্তান প্রতিদিন গড়ে কতক্ষণ টিকটক ব্যবহার করছে, এবং ‘স্ক্রিন টাইম’ নিয়ন্ত্রণে কী কী সেটিংস ব্যবহার করছে, সেটি অভিভাবকরা দেখতে পারবেন।

• অনলাইন যোগাযোগ: সন্তানের ফলোয়ার ও ফলোয়িংয়ের সংখ্যা কতটা পরিবর্তন হচ্ছে, কোন অ্যাকাউন্টগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং কোন অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে, সেটি ড্যাশবোর্ডের ‘কানেকশন’ অংশে দেখা যাবে।

• কনটেন্টের প্রতি আগ্রহ: সন্তান যেসব ভ্যারিফাইড ক্রিয়েটরকে ফলো করে, তাদের কিছু স্যাম্পল কনটেন্ট দেখতে পারবেন অভিভাবকেরা। এর মাধ্যমে সন্তানদের ‘কনটেন্ট ইন্টারেস্ট’, অর্থাৎ তারা কোন ধরনের বিষয়ে আগ্রহী ও কোন অনলাইন কমিউনিটির সাথে যুক্ত, সেটি জানা যাবে।

• পোস্ট: সন্তান প্রতি সপ্তাহে যেসব ‘পোস্ট’ পাবলিক ভিউয়ারদের জন্য করবে, সেগুলো দেখতে পারবেন অভিভাবকেরা। পাশাপাশি প্রতিটি পোস্ট কতবার দেখা হয়েছে, সেই তথ্যও জানা যাবে।

এছাড়া, নতুন একটি সতর্কবার্তা চালুর জন্য কাজ করছে টিকটক। এ উদ্যোগে টিকটকের সাথে কাজ করছে বোস্টন চিলড্রেনস হসপিটালের ডিজিটাল ওয়েলনেস ল্যাবের বিশেষজ্ঞরা। এতে আরও যুক্ত আছেন সেফ অনলাইন স্ট্যান্ডার্ডসের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং জনস হপকিন্স সেন্টার ফর সুইসাইড প্রিভেনশনের সহযোগী শিক্ষক ড. ড্যান রেইডেনবার্গ। নতুন এই ব্যবস্থায় কোনো কিশোর-কিশোরী বারবার নিজের ক্ষতি করার সাথে সম্পর্কিত শব্দ খুঁজলে অভিভাবকদের কাছে সতর্কবার্তা পৌঁছাবে।

স্কুলের জন্য নতুন গাইড স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নতুন একটি নির্দেশিকা চালু করেছে টিকটক। শিক্ষক এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের পরামর্শ ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। এই গাইডে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার জন্য বিভিন্ন তথ্য, এবং টুল তুলে ধরা হয়েছে। টিকটক সেফটি সেন্টারে এডুকেটরস গাইড এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে অন্যান্য তথ্য পাওয়া যাবে।

নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচারের মাধ্যমে অভিভাবকেরা সন্তানের অনলাইন কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি, এডুকেটরস গাইড স্কুলগুলোকে প্রয়োজনীয় তথ্য দেবে। এসব উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে টিকটক।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]