জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশার সঙ্গে বিচ্ছেদের পর আবারও আলোচনায় অভিনেত্রী ইশা রিখি। সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ২০’-এর মঞ্চে তার সাম্প্রতিক কিছু মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের ধারণা, কথার আড়ালে প্রাক্তন স্বামী বাদশাকেই ইঙ্গিত করেছেন ইশা।
অনুষ্ঠানে প্রতিযোগী কুশল তনওয়ার গুল্লুকে ‘রেড ফ্ল্যাগ’ বলা হলে মজার ছলে ইশা বলেন, ‘আমি আমার জীবনে এর চেয়েও বড় রেড ফ্ল্যাগ দেখেছি।’
এরপর সম্পর্কের প্রতারণা ও ‘প্লে-বয়’ স্বভাবের মানুষদের নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানতে চান, এমন মানুষরা কখনো অপরাধবোধে ভোগেন কি না এবং তাদের অভিধানে আদৌ ‘মুভ অন’ বলে কিছু থাকে কি না।
ইশার বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশের ধারণা, তিনি হয়তো বাদশার দিকেই ইঙ্গিত করেছেন। তবে ইশা কোথাও সরাসরি বাদশার নাম উল্লেখ করেননি। ফলে বিষয়টি এখনো নেটিজেনদের অনুমান ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
দীর্ঘদিন গোপন রাখার পর গত মার্চে বাদশা ও ইশার বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরে ইনস্টাগ্রামের ‘আস্ক মি এনিথিং’ পর্বে ইশা নিজেই তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
তবে বেশি দিন টেকেনি তাদের দাম্পত্য। ২০২৬ সালের ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ বিবৃতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত জানান তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর