• ঢাকা
  • ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বাপ্পি লিংকন রায়
সাব-এডিটর
প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ রাত

ভূদৃশ্য থেকে শিল্পের আখ্যান, বান্দরবানে আর্টভেনটাসের আয়োজন

ছবি: সংগৃহীত

পাহাড়, প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ১০ শিল্পীর অংশগ্রহণে আর্টভেনটাসের চার দিনের শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ কর্মসূচি।

বাংলাদেশের পাহাড়ি ভূদৃশ্য, প্রকৃতি ও স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতাকে শিল্পচর্চার সঙ্গে যুক্ত করতে বান্দরবানে শুরু হয়েছে আন্তঃবিষয়ক শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ কর্মসূচি ‘ArtVentas | Season 01: A Collective Land Art Narrative’। আর্টভেনটাসের (ArtVentas) আয়োজনে আজ ৩০ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ নভেম্বর পর্যন্ত।

এ আয়োজনে অংশ নিচ্ছেন ১০ জন শিল্পী—মানির মৃত্তিক, সব্যসাচী মজুমদার, কুন্তল বাড়ৈ, রনি মণ্ডল, ফয়জুল ইসলাম, উহাই মারমা, বনানী সিমলাই, নয়ন কর, শওকত শাওন ও মো. হাসেম। কর্মসূচির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন কুন্তল বাড়ৈ এবং প্রধান সমন্বয়ক হাসেম সারওয়ার।

ছবি: সংগৃহীত

এই উদ্যোগের মূল লক্ষ্য শিল্পচর্চার সঙ্গে প্রকৃতি পর্যবেক্ষণ, ভূদৃশ্য, পরিবেশ ও স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার সংযোগ তৈরি করা। বান্দরবানের পাহাড়, বন ও জলধারাকে শিল্পীদের সৃজনশীল অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে এর মধ্য দিয়ে সম্মিলিত শিল্পচর্চার নতুন সম্ভাবনা অন্বেষণ করা হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণে শিল্পীদের ভাবনা ও কাজ পূর্ণতা পাবে।

‘A Collective Land Art Narrative’ ধারণাটিতে ভূমি, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতা থেকে সম্মিলিতভাবে শিল্পের আখ্যান নির্মাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখানে ভূদৃশ্য কেবল শিল্পকর্মের বিষয় নয়; বরং পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও সৃজনশীল প্রকাশের সক্রিয় ক্ষেত্র। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনুধাবনের পাশাপাশি পরিবেশসচেতনতা ও দায়িত্বশীল পর্যটনের ধারণাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

আয়োজকদের লক্ষ্য শিল্প, ভ্রমণ, সংস্কৃতি ও সৃজনশীল অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি পরিসর তৈরি করা, যেখানে শিল্পীরা স্থানীয় পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। একই সঙ্গে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পরিমণ্ডল শিল্পচর্চায় কীভাবে নতুন মাত্রা যোগ করতে পারে, সে সম্ভাবনাও অনুসন্ধান করা হবে।

ছবি: সংগৃহীত

চার দিনের এ কর্মসূচির ডকুমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে গ্যালারি হালখাতা। এ আয়োজনটির কিউরেটর শিল্পী কুন্তল বাড়ৈ ও প্রধান সমন্বয়ক শিল্পী হাসেম সারওয়ার।

আর্টভেনটাসের এ কার্যক্রম বাংলাদেশের  চারুশিল্প অঙ্গনে নতুন মাত্রা সৃষ্টি করবে। যার মাধ্যমে বাংলার শিল্প উপস্থাপনের নতুনদিক উম্মোচন হবে। শিল্পের এমন আয়োজন সারা বাংলা জুড়ে প্রসারিত করতে পারলে সমাজ, প্রকৃতি ও মানুষের মাঝে এক নিবিড় সর্ম্পক তৈরি করবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]