নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর গ্রামে মা-বাবাকে বিয়ের দাওয়াতে পাঠিয়ে আতিক আলী (৩১) নামের এক যুবক করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে। নিহত আতিক আলী হকারী পেশায় জীবন ধারণ করতেন। তার এক ছেলে এবং এক মেয়ে। মৃত আতিক আলী গ্রামের আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে প্রায় ৯ মাস আগে স্ত্রী ওই ছেলে-মেয়ে নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর গত প্রায় চার মাস আগে কোর্টের মাধ্যমে তাকে ডিভোর্স দেন। এ নিয়ে দীর্ঘদিন থেকেই মানসিক কষ্টে ভুগছিলেন ওই যুবক।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নিহতের পরিবার ও স্বজনদের বরাতে জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে একই গ্রামের এক যুবকের বিয়ের দাওয়াতে যাওয়ার প্রস্তুতি নেন নিহতের বাবা-মা। ওই সময় তাকেও বার বার যেতে বললেও বিভিন্ন কারণ দেখিয়ে নিজে না গিয়ে বাবা-মাসহ অন্যদের পাঠিয়ে একা বাড়িতে থাকেন।
বিকেল ৪ টার দিকে বাড়ি ফিরে মা তার কক্ষে গেলে ঝুলন্ত অবস্থায় ছেলেকে দেখে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা এসে তার মৃতদেহ নামায়।
ওসি জানান, ওই ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর