• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৩ রাত

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ডিজিটাল মার্কেটিং দক্ষতা অর্জনে সহায়তা করতে সম্প্রতি ‘টিকটক বাজার’ কর্মসূচি চালু করেছে টিকটক। দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্সের সাথে যৌথ উদ্যোগে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হয়।

সারা দেশ থেকে প্রায় ২,৫০০ এসএমইকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে টিকটক বাজার কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচির আওতায় কর্মশালা, আলোচনা এবং অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তারা বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে পারবে। একইসাথে নিজেদের ব্র্যান্ড আরও দৃঢ় হবে এবং দেশের বাইরেও নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে অনেক উদ্যোক্তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক, খাবার, প্রসাধনী, ব্যক্তিগত পরিচর্যার পণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের পণ্যের প্রচার ও বিক্রি করছেন। তবে তাঁরা অনেক ক্ষেত্রেই গঠনমূলকভাবে পারফরম্যান্স মার্কেটিং প্রশিক্ষণের সুযোগ পান না। এর ফলে সঠিকভাবে মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা করা এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। ডিজিটাল খাতে এই প্রয়োজনীয় দক্ষতাগুলো বৃদ্ধির লক্ষ্যে ‘টিকটক বাজার’ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে টিকটক ক্যাম্পেইন পরিকল্পনা, সৃজনশীল কনটেন্ট তৈরি, অ্যাকাউন্ট কনফিগারেশন, বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়ানো এবং ফলাফল পরিমাপ সম্পর্কে জানতে সাহায্য করবে। ব্যবসা পরিচালনা, বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছানো এবং রপ্তানিমুখী ক্যাম্পেইন তৈরির বিষয়েও দিকনির্দেশনা পাবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার জন্য এখন একটি চালিকাশক্তি। আইডিএলসির সঙ্গে এই পার্টনারশিপে টিকটক বাজারের মাধ্যমে আমরা এসএমইগুলোকে প্রয়োজনীয় তথ্য, ও সহায়তা দিতে চাই। এতে তারা স্থানীয় ক্রেতাসহ বিদেশের দর্শকদের কাছেও বাংলাদেশি পণ্য তুলে ধরার সুযোগ পাবে।”

আইডিএলসি ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান আদনান রশিদ বলেন, “বর্তমান সময়ে ব্যবসার প্রসার ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল অন্তর্ভুক্তির বিকল্প নেই। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বাজারের বাইরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি। বাংলাদেশের এসএমই খাত অত্যন্ত সম্ভাবনাময়। স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে টিকটকের মতো সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে আইডিএলসি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

‘টিকটক বাজার’ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তাদের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা, নতুন ক্রেতার কাছে পৌঁছানো এবং ডিজিটাল অর্থনীতিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি করতে চায় টিকটক। এতে এসএমইগুলো দেশি-বিদেশি বাজারে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি টেকসই প্রবৃদ্ধির সুযোগ পাবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]