ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। একই সঙ্গে ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে গ্রামীণ কল্যাণ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) চেম্বার আদালতে এ আবেদন করা হয়। ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সোমবারই চেম্বার আদালতে আবেদনের শুনানি হতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ রায় দেন। রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে ওই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল এবং রায় স্থগিতের আবেদন এখন চেম্বার আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর