• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯ রাত

কাউকে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত করার ভয়াবহ পরিণতি

ছবি: সংগৃহীত

মিরাস বা উত্তরাধিকার সম্পদ বণ্টন ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ পবিত্র কোরআনে উত্তরাধিকারীদের অংশ নির্ধারণ করে দিয়েছেন। তাই ব্যক্তিগত ইচ্ছা, পারিবারিক চাপ কিংবা আবেগের কারণে আল্লাহর নির্ধারিত অংশ থেকে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ...’ এরপর আল্লাহ তাআলা উত্তরাধিকারীদের অংশ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। (সুরা নিসা, আয়াত: ১১)

তাফসিরবিদরা উল্লেখ করেছেন, কোরআনের বিধান উপেক্ষা করে নিজের জ্ঞান বা ইচ্ছামতো মিরাস বণ্টনের সুযোগ নেই। যার জন্য যতটুকু অংশ নির্ধারিত হয়েছে, তাকে তা প্রদান করতে হবে।

আল্লাহর নির্ধারিত এই সীমা লঙ্ঘনের পরিণতিও অত্যন্ত ভয়াবহ। সুরা নিসার ১৩-১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘এগুলো আল্লাহর সীমারেখা... আর যে আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন। সেখানে সে স্থায়ী হবে।’

অতএব, মৃত্যুর আগেই কোরআনে নির্ধারিত উত্তরাধিকারীদের বঞ্চিত করার উদ্দেশ্যে সম্পদ ভাগ করে দেওয়া নিঃসন্দেহে গুরুতর বিষয়।

জীবিত অবস্থায় সম্পদ হেবা করা যাবে?

এখানে হেবা ও উত্তরাধিকার সম্পদের পার্থক্য বোঝা জরুরি। কোনো ব্যক্তি জীবিত অবস্থায় নিজের সম্পত্তির পূর্ণ মালিক থাকেন। তাই তিনি শরিয়তসম্মতভাবে কাউকে সম্পদ হেবা বা দান করতে পারেন এবং তা ভোগ-দখলও বুঝিয়ে দিতে পারেন।

তবে উদ্দেশ্য যদি হয় কোনো উত্তরাধিকারীকে বঞ্চিত করা বা অন্য উত্তরাধিকারীদের অধিকার নষ্ট করা, তাহলে তা গুনাহের কাজ। এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়াতেও এমন হেবার উদ্দেশ্য ও পরিমাণের বিষয়ে সতর্ক করা হয়েছে। (ফতোয়া: ৯১৭-১০৭৪)

রাসুলুল্লাহ (সা.)-ও সন্তানদের মধ্যে সম্পদ দেওয়ার ক্ষেত্রে ন্যায়সংগত আচরণের নির্দেশ দিয়েছেন। নোমান ইবনে বশীর (রা.)-এর পিতাকে তিনি বলেন, ‘আল্লাহকে ভয় কর এবং সন্তানদের মাঝে সমতা রক্ষা কর।’ (বুখারি, হাদিস: ২৫৮৭)

কেউ যদি বাস্তব কোনো যৌক্তিক কারণে জীবদ্দশায় তার সম্পদের একটি অংশ স্ত্রী-সন্তান বা অন্য কাউকে হেবা করেন এবং অন্য উত্তরাধিকারীদের বঞ্চিত করার উদ্দেশ্য না থাকে, তাহলে বিষয়টি আলাদা। কারণ জীবিত অবস্থায় ব্যক্তি তার সম্পত্তির মালিক এবং শরিয়তসম্মতভাবে তা ব্যবহারের অধিকার তার রয়েছে।

তবে আল্লাহ যাদের উত্তরাধিকারী করেছেন, তাদের সম্পূর্ণভাবে বঞ্চিত করার মানসিকতা থেকে সম্পদ হস্তান্তর করা গুরুতর অন্যায়। কারণ উত্তরাধিকার শুধু সম্পদের অধিকার নয়; পরিবারের দায়িত্ব, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেখভালের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

সবশেষে মনে রাখতে হবে, উত্তরাধিকার সম্পদ বণ্টন কোনো ব্যক্তিগত পছন্দের বিষয় নয়; এটি আল্লাহর নির্ধারিত বিধান। তাই সম্পদ বণ্টনের সময় লোভ, পারিবারিক বিরোধ, সামাজিক চাপ কিংবা ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য না দিয়ে শরিয়তের বিধান মেনে চলাই একজন মুসলমানের দায়িত্ব।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]