• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৭ সেকেন্ড পূর্বে
দেওয়ান নাঈম
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি।
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৫২ রাত

হালুয়াঘাটে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্র আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাগলা বাজার এলাকায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে পিতা-পুত্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়।

ঘটনার সত্যতা যাচাই করতে পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইসমাইল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয় । অপরদিকে তার ছেলে মিঠুর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নাগলা বাজার এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন ও তার ছেলে মিঠুকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক ইসমাইল হোসেন আমতৈল ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]