• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

ছবি: সংগৃহীত

দেশের ফুটবলে পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন ফ্যান। ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হয়েছে দেশের নাম্বার ওয়ান ফ্যান ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে সহযোগিতার পথ ধরে এবার দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ এই ফুটবল আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ওয়ালটন ফ্যান।

আগামী বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ছয় দেশের অংশগ্রহণে এ টুর্নামেন্ট। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর। আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে বাংলাদেশ দলকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ালটন ফ্যান।

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন দীর্ঘদিন ধরে ফুটবলের বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক সময়েও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ ও নারী ফুটবলে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণদের ফুটবলে আরও আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।”

জানা যায়, ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্টের কো-স্পন্সর ছিলো ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫-২৬-এর বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের কো-স্পন্সর ছিল ‘ওয়ালটন বিএলডিসি ফ্যান’। ২০২৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল ‘ওয়ালটন ফ্যান’। এছাড়া একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচেও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিলো ওয়ালটন।

নারী ফুটবলে ওয়ালটনের সহযোগিতার ইতিহাসও দীর্ঘদিনের। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি। ওই আসরে দলের ক্রীড়াসামগ্রী কেনার জন্য অর্থ সহায়তা দেয় ওয়ালটন। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরেও ক্রীড়াসামগ্রী সরবরাহে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।

পৃষ্ঠপোষকতার পাশাপাশি নারী ফুটবলারদের সাফল্য উদ্‌যাপন ও উৎসাহিত করার উদ্যোগেও পাশে থেকেছে ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে বাফুফের সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকেও সংবর্ধনা দিয়েছে ওয়ালটন।

বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ওয়ালটনের এই সম্পৃক্ততার নতুন সংযোজন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ওয়ালটন ফ্যানের পৃষ্ঠপোষকতা। দেশের ফুটবলের অগ্রযাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার এই ফুটবল উৎসবে শামিল হচ্ছে ওয়ালটন ফ্যান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]