যশোরের শার্শায় থানা পুলিশের বিশেষ অভিযানে আসাদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত আসাদুল ইসলাম শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বাগআঁচড়া উত্তরপাড়ার মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে বাগআঁচড়ার উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার মামলায় তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর