• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে টেকনো স্পার্ক ৫০সি। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তৈরি টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং দীর্ঘসময় ব্যবহারের উপযোগী নির্ভরযোগ্য ব্যাটারি। পাশাপাশি, বিনোদনের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে এতে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় সব ফিচার। আর দৈনন্দিন বিভিন্ন কাজকে আরও সহজ ও কার্যকর করতে রয়েছে স্মার্ট এআই ফিচার।

টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৬.৭৮-ইঞ্চি ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে, যা সোশ্যাল মিডিয়া, ভিডিও, গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য ফ্লুইড স্ক্রোলিং ও রেসপন্সিভ ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিং এবং ডেইলি ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা প্রদান করে।

টেকনো স্পার্ক ৫০সি-এর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ডিউরাবিলিটি। স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, যা ডিভাইসটিকে দৈনন্দিন বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে সাহায্য করে। ফলে ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও ফোনটি সহজে ব্যবহার করা যায়। এর সঙ্গে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার যোগ করায় পানির নিচেও বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা অ্যাডভেঞ্চার, ট্রাভেল কিংবা পুলসাইড মুহূর্তের ফটোগ্রাফিতে যোগ করবে নতুন অভিজ্ঞতা।

এছাড়াও এতে রয়েছে এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স। ১.৭ মিটার পর্যন্ত উচ্চতা থেকে পড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও ডিভাইসটিকে সুরক্ষিত রাখতে এই ডিউরাবিলিটি দৈনন্দিন ব্যবহারে ব্যবহারকারীদের দেয় বাড়তি নিশ্চয়তা ও আত্মবিশ্বাস।

দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে একটি ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি, যা ইউজারদের ডেইলি কাজে সহায়তা করে। সিগন্যাল এনহ্যান্সমেন্ট সেন্সরসহ ফ্রিলিংক ২.০-এর মাধ্যমে কানেক্টিভিটিও আরও উন্নত করা হয়েছে, যা বিভিন্ন যোগাযোগ পরিস্থিতিতে ইউজারদের কানেক্টেড থাকতে সাহায্য করে।

এছাড়া এর ৩০০% আল্ট্রা ভলিউম এবং স্টেরিও ডুয়াল স্পিকার ভিডিও, গান, কল এবং গেমিংয়ের জন্য লাউড ও এট্রাক্টিভ অডিও দিয়ে থাকে। এতে থাকা বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি স্মার্টফোন থেকে হোম অ্যাপ্লায়েন্সগুলো সুবিধাজনকভাবে কন্ট্রোল করতে পারেন।

ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ৫০সি-তে রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কল সাপোর্ট করে। ডিভাইসটিতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, যা ইজি এবং সেফ অ্যাক্সেস নিশ্চিত করে।

অ্যান্ড্রয়েড ১৬-এ চালিত স্পার্ক ৫০সি-তে রয়েছে টেকনোর বেশ কিছু এআই ফিচার, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুবিধা দিতে তৈরি করা হয়েছে। কলের সময় অপ্রয়োজনীয় শব্দ কমাতে রয়েছে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, আর ছবি তোলার এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করতে রয়েছে এআই ইমেজিং। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শের জন্য রয়েছে হেলথ অ্যাসিস্ট্যান্স। পাশাপাশি, আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেটের মতো ফিচারগুলো যোগাযোগ, লেখালেখি ও অনুবাদের কাজকে আরও সহজ ও কার্যকর করে তুলতে সাহায্য করে।

টেকনো স্পার্ক ৫০সি দেশের বাজারে পাওয়া যাবে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে। উভয় ভ্যারিয়েন্টেই রয়েছে ৪জিবি র‍্যাম, যা ৮জিবি এক্সটেন্ডেড র‍্যামের মাধ্যমে সর্বোচ্চ ১২জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। এর মধ্যে ৬৪জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২৩,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

এর ডিউরেবল ডিজাইন, স্মুথ ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, উন্নত অডিও ও এআই ফিচারের মাধ্যমে টেকনো স্পার্ক ৫০সি বাংলাদেশি গ্রাহকদের জন্য আধুনিক স্মার্টফোন প্রযুক্তিকে আরও অ্যাক্সেসেবল করে তুলেছে।

টেকনো স্পার্ক ৫০সি এখন সারা বাংলাদেশজুড়ে অনুমোদিত টেকনো আউটলেট এবং রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]