• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ দুপুর

শীঘ্রই আসছে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অপো বাংলাদেশে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে পুরস্কারজয়ী স্মার্টফোন ফটোগ্রাফি ঐতিহ্যের পরবর্তী প্রজন্ম নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এর পূর্বসূরি অপো ফাইন্ড এক্স৯ প্রো-এর বৈশ্বিক স্বীকৃতির ওপর ভিত্তি করে তৈরি এই নতুন ফ্ল্যাগশিপটি স্মার্টফোন ইমেজিংয়ে অপোর ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। উল্লেখ্য, ফাইন্ড এক্স৯ প্রো এমকেবিএইচডিয়ের ২০২৫ স্মার্টফোন অ্যাওয়ার্ডসে সেরা ক্যামেরার পুরস্কার অর্জন করেছিল। পুরস্কারজয়ী ফাইন্ড এক্স৯ প্রো-এর পরবর্তী প্রজন্ম হিসেবে, ট্রিপল ২০০ মেগাপিক্সেল ট্রু-টু-লাইফ ক্যামেরা সমৃদ্ধ ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মোবাইল ফটোগ্রাফিতে অত্যাধুনিক উদ্ভাবনের মাধ্যমে এই ক্যামেরা ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত।

বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি রিভিউয়ার এমকেবিএইচডিয়ের কাছ থেকে ফাইন্ড এক্স৯ প্রো-এর এই স্বীকৃতি স্মার্টফোন ফটোগ্রাফির সীমানা আরও বিস্তৃত করতে অপোর ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন। এই অর্জন তুলে ধরে, কীভাবে স্মার্টফোন ক্যামেরা কেবল ছবি ধারণের মধ্যে সীমাবদ্ধ না থেকে ব্যবহারকারীদের সৃজনশীল স্বাধীনতা ও আরও উন্নত ফটোগ্রাফির অভিজ্ঞতা দিচ্ছে। আসন্ন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে অপো এই অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে তাদের ফ্ল্যাগশিপ ইমেজিং অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চায়।

এই যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কিংবদন্তি ক্যামেরা ব্র্যান্ড হ্যাসেলব্লাডের সাথে অপোর যৌথ সমন্বয়, যা পেশাদার ইমেজিংয়ের সমৃদ্ধ ঐতিহ্য ও স্মার্টফোন ফটোগ্রাফিতে অপোর দক্ষতাকে একত্রিত করেছে। আসন্ন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে অপো এই পার্টনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, যা একটি উন্নত হ্যাসেলব্ল্যাড ট্রু-টু-লাইফ ক্যামেরা অভিজ্ঞতার প্রত্যাশা তৈরি করছে। পরবর্তী প্রজন্মের এই ক্যামেরায় প্রাকৃতিক রং, সূক্ষ্ম ডিটেইলস এবং প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরার এই অগ্রগতির সাথে যুক্ত হয়েছে অপোর পরবর্তী প্রজন্মের কম্পিউটেশনাল ফটোগ্রাফি সল্যুশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন, যা ইমেজ প্রসেসিংয়ে আরও প্রাকৃতিক ও নিখুঁত দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। স্মার্টফোন ফটোগ্রাফিতে অপোর দক্ষতা ও হ্যাসেলব্ল্যাডের অনন্য ইমেজিং দর্শনের সমন্বয়ে তৈরি এই প্রযুক্তি প্রতিদিনের মুহূর্তগুলোকে আরও নান্দনিকভাবে তুলে ধরার পাশাপাশি, ব্যবহারকারীদের আরও বেশি শৈল্পিক স্বাধীনতার সাথে ফটোগ্রাফি উপভোগ করার সুযোগ দিবে।

এছাড়াও, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স স্মার্টফোন ভিডিওগ্রাফিতেও বিশেষ সম্ভাবনা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। উন্নত ভিডিও সক্ষমতার সাথে ওপেন গেট ক্যাপচার প্রযুক্তির সংযোজনের মাধ্যমে স্মার্টফোনে ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরিতে ব্যবহারকারীরা আরও বেশি সৃজনশীল স্বাধীনতা পাবেন। এই অগ্রগতি স্থিরচিত্র ধারণ করা থেকে শুরু করে প্রতিদিনের মুহূর্তগুলোকে প্রাণবন্ত করে তোলার পাশাপাশি, ফ্ল্যাগশিপ ইমেজিং অভিজ্ঞতাকে আরও অনবদ্য করে তোলার ক্ষেত্রে অপোর ধারাবাহিক প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রিমিয়াম উপাদান, নিখুঁত গঠন ও সুচিন্তিত কারুকার্যের সমন্বয়ে আসন্ন এই ফ্ল্যাগশিপ ফোনটি ফাইন্ড এক্স সিরিজের মিনিমালিস্ট ডিজাইন দর্শনকেও এগিয়ে নিয়ে যাবে। ক্লাসিক ক্যামেরা থেকে অনুপ্রাণিত হয়ে এর পরিশীলিত ক্যামেরা ডিটেইলিং, মার্জিত মেটালিক অ্যাকসেন্ট ও ওয়ান-পিস স্কাল্পটেড গ্লাস গঠন একটি স্বতন্ত্র ফ্ল্যাগশিপ নান্দনিকতা তৈরির পাশাপাশি, আধুনিক ডিজাইনের সাথে পেশাদার ফটোগ্রাফির ঐতিহ্যের মেলবন্ধন ঘটাবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]