রাজবাড়ীর গোয়ালন্দে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি ককটেলসহ মো. ইসলাম শেখ ওরফে আকাশ (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) -১০।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফরিদপুর এসআরবি-১০।
গ্রেফতারকৃত ইসলাম শেখ ওরফে আকাশ রাজবাড়ী গোয়ালন্দের ভোলাই মাতবর পাড়ার এরসাদ সেখের ছেলে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়ালন্দের দক্ষিণ উজানচর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে দেশীয় তৈরি দুটি ওয়ান শ্যুটার গান, দুটি তাজা কার্তুজ এবং ১০টি ককটেল সাদৃশ্য বস্তুসহ আকাশকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনে এবং একটি চাঁদাবাজি মামলা রয়েছে।
এস আরবির সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম চলছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর