• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ রাত
রয়টার্সের প্রতিবেদন

গ্যাস ও বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, ধাক্কা পোশাকশিল্পেও

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট আরও তীব্র হচ্ছে। এর প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তানেও। বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে ব্যয়। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ সামলাতে পাকিস্তান চালু করেছে ভর্তুকি কর্মসূচি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে বিঘ্নের কারণে এশিয়ার স্পট এলএনজি মূল্য এ সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে প্রায় ৩০ ডলারে উঠেছে। যুদ্ধের আগে যা ছিল প্রায় ১০ ডলার। জ্বালানি সংকটে চলতি বছর বিশ্ব প্রায় ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি হারিয়েছে বলে জানিয়েছে শেল।

বাংলাদেশে গ্যাস-বিদ্যুতের সংকট

বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশের বেশি আমদানি করা এলএনজিনির্ভর। কাতার থেকে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় বাংলাদেশকে এখন তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে হচ্ছে।

এর প্রভাব পড়ছে শিল্প উৎপাদনে। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে কারখানা বন্ধ রাখতে হচ্ছে, কমছে উৎপাদন। পোশাকশিল্পেও দেখা দিয়েছে বড় ধরনের চাপ।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) এক জরিপে দেখা গেছে, আগস্টের শেষ দিক থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ কারখানার ক্রয়াদেশ বাতিল বা কমেছে। আর ৭৮ শতাংশ কারখানা আংশিকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

ছবি: সংগৃহীত

গ্যাসের চাপ কম থাকায় একটি কারখানার বয়লার মাঝপথে নষ্ট হয়ে যায়। ফলে মালিককে চীন থেকে কাপড় আনতে হয়েছে। এতে উৎপাদন বিলম্বিত হওয়ায় এক ক্রেতা ৫০ হাজার পিসের অর্ডার কমিয়ে ৪০ হাজারে নামিয়ে আনেন।

জ্বালানি সংকটের কারণে সময়মতো পণ্য পাঠাতে অতিরিক্ত খরচও হচ্ছে। একটি পোশাক কারখানাকে ফরাসি ক্রেতার কাছে হুডি জ্যাকেট পাঠাতে প্রায় ৫০ হাজার ডলার বিমানভাড়া দিতে হয়েছে। কারখানা সচল রাখতে অতিরিক্ত ডিজেলও কিনতে হচ্ছে।

সংকটের প্রভাব পড়েছে অন্যান্য খাতেও। টাঙ্গাইলে এক পোলট্রি খামারি জানান, বিদ্যুৎ না থাকায় শেডের বৈদ্যুতিক পাখা চালানো যাচ্ছে না। এতে প্রতিদিন ১৫ থেকে ২০টি মুরগি মারা যাচ্ছে।

হাসপাতালগুলোও রেহাই পাচ্ছে না। সিলেটের একটি হাসপাতালে প্রায় ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে। জেনারেটরের সাহায্যে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সচল রাখা গেলেও সাধারণ ওয়ার্ডে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।

তবে সাম্প্রতিক দিনগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়ায় পরিস্থিতিতে সামান্য উন্নতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মতো পাকিস্তানেও গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]