• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
আবু রায়হান সরকার
নোয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এপারেল ফেস্ট ১.০ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে দক্ষ, যোগ্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকৌশলী তৈরির লক্ষ্যে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী এপারেল ফেস্ট ১.০ অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ডিপার্টমেন্ট অব অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশন প্রযুক্তির ব্যবহার, ক্যারিয়ার পরিকল্পনা, ফ্যাশন শো এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পেশাগত দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে কর্মশালা হয়। দিনব্যাপী এ আয়োজনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম রাখা হয়। বিশেষ করে বর্তমান শিল্পখাতে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে আয়োজন করা হয় ‘এআই অটোমেশন কর্মশালা,পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল খাতে ভবিষ্যৎ কর্মসংস্থান, পেশাগত প্রস্তুতি এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে ক্যারিয়ার গাইডলাইন সেশন অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে,দেশে তৈরি পোশাক শিল্পে বিশ্ববাজারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।এ খাতকে আরও প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর করতে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তবভিত্তিক দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, নেতৃত্বগুণ এবং শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আবদুর রকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপার্টমেন্ট অব এপারেল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন। রাফিউজ্জামান অনুষ্ঠান আয়োজক কমিটি সদস্যরদ হলেন মোকাররম, সোহান, মুহিব, দেবব্রত, সৌরভ।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এসব কার্যক্রমে এপারেল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের পেশাগত জীবনে প্রয়োজনীয় দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং শিল্পখাতের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।বর্তমান সময়ে তৈরি পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, ডেটা অ্যানালিটিকসসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, ডিজাইন, সরবরাহ ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার শিল্পখাতের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। ফলে ভবিষ্যতের টেক্সটাইল ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি এসব প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]