• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৯ বিকাল

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, আগে বিএনপি গুমের ঘটনায় বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়েও তদন্ত করতে দিচ্ছে না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবাধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’

তিনি অভিযোগ করেন, সরকার জাতীয় সংসদকে কলুষিত করছে এবং এমন আইন সংসদে পাস করছে, যা গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের পরিপন্থী। তার ভাষায়, যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করা হয়েছিল, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

নাহিদ ইসলাম বলেন, ‘সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন-পীড়ন শুরু হয়েছে।’

তিনি অবিলম্বে গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করা এবং মানবাধিকার কমিশনকে কার্যকরভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাইবার আইন সঠিকভাবে প্রণয়নেরও দাবি জানান তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ‘২০০১-২০০৬ সালের সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধী দলের পেছনে ব্যবহার করছে।’

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচার হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]