• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

১৫ বছর পর কুমার নদে নৌকা বাইচ, হাজারো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢোলের তাল, কাঁসার শব্দ আর ‘হেইও হেইও’ রবে দীর্ঘ ১৫ বছর পর মুখরিত হয়ে উঠল ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী কুমার নদ। আবহমান গ্রামবাংলার শত বছরের লোকজ সংস্কৃতিকে ফিরিয়ে দিতে আয়োজিত এই বর্ণিল নৌকা বাইচে অংশ নেয় মোট ২৬টি দৃষ্টিনন্দন ও গতিময় নৌকা।

দীর্ঘ দেড় দশক পর প্রাণ ফিরে পাওয়া কুমার নদের দুই পাড়ে হাজার হাজার উৎসুক জনতা চোখ জুড়ানো এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমান। বাইচ উপলক্ষে কুমার নদের দু'পাশে বসেছিল নানারকম স্টল নিয়ে জমজমাট গ্রামীণ মেলা। মেলায় নানান প্রকার মুখরোচক খাবার ও হরেক রকমের খেলনার পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। বিশেষ করে মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিভিন্ন স্বাদের ও পদের ঐতিহ্যবাহী খৈ। শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কেনাকাটায় মেলা প্রাঙ্গণ রূপ নেয় এক উৎসবের নগরীতে। উপজেলা প্রশাসনের সার্বিক উদ্যোগে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, "গ্রাম বাংলার সংস্কৃতি মানেই বাংলাদেশের সংস্কৃতি। এ সংস্কৃতি লালন ও রক্ষা করতে হবে। হারিয়ে যাওয়া এসব লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক, মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সভাপতি, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাধারণ সম্পাদক।

প্রতিযোগিতায় ২৬টি সাজানো বাইচের নৌকা ও নদীর বুকে মাঝিদের দুর্দান্ত লড়াই দু'কূলে উপস্থিত হাজার হাজার দর্শককে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]