• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৮ বিকাল

করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করা হয়।

এর মধ্যে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করার অপরাধে মেসার্স ইভা এন্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার তানজীনা বেবী ও জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদারকিমূলক অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা ছাড়াও জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা ইত্যাদি বিষয়ে অনুরোধ জানানো হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]