রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুরাতন ভবনে রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মো: হারুন অর রশীদ এর জন্য অফিস রুম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের পুরাতন ভবনে কৃষি অফিসের পাশে সুন্দর মনোরম একটা অফিস কক্ষ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়। এ সময় রাজবাড়ী -২ আসনের এমপি মো: হারুন অর রশীদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাদঁ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান প্রমুখ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর