• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ মিনিট পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ রাত

চট্টগ্রামের কর্ণফুলীতে গাছের আগায় ঝুলছিল যুবকের হাত বাঁধা মরদেহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি গাছের আগা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় নুরুল আবছার (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের দুই হাত বাঁধা থাকায় এই মৃত্যুর ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ‘এসপির ভিটা’ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুরুল আবছার ওই এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে এক ব্যক্তি একটি গাছে আগায় ঐ যুবকের লাশ ঝুলতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এ সময় নিহতের দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

লাশ উদ্ধারের বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ। তিনি জানান, গাছ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]