চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাতের অবৈধ দোকান ও স্হাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।।
আজ বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে নগরীর আমবাগান এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় ৫০ টি অবৈধ দোকান ও স্হাপনা এবং নির্মাণ সামগ্রী উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়।
একইসাথে ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর