• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ রাত

রাউজানে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: প্রতিকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় নিরু বড়ুয়া নামে ৩৮ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানীহাট বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নিরু বড়ুয়া। পরে তার স্ত্রী এলভি বড়ুয়া ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থা থেকে নিরু বড়ুয়ার লাশটি নিচে নামান।

নিরু বড়ুয়ার মা মঞ্জু বড়ুয়া জানান, তার ছেলে কখনো ছিনতাইয়ের শিকার হয়েছেন, কখনো আবার তার দোকানে চুরি হয়েছে। এর মধ্যে যোগ হয়েছিল শারীরিক অসুস্থতা। মানসিক পারিপার্শ্বিক চাপে ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলে ছিল। সব মিলিয়ে ছেলেটি দিশেহারা হয়ে পড়েছিল।

নিরু বড়ুয়া উরকিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার প্রয়াত মন্টু বড়ুয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাজার কমিটির সভাপতি তাপস বড়ুয়া বলেন, "কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমার জানা নেই।"

স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার আগে আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিরু বড়ুয়ার স্ত্রী ও তার শ্যালক নিরু বড়ুয়ার দোকানে গিয়েছিলেন। তারা চলে যাওয়ার পর নিরু বড়ুয়া আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিসুর রহমান।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]