• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ দুপুর

ভারতের ভিসা নিয়ে উপহাইকমিশনারের নতুন বার্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি বলেন, ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক ভিসা ইস্যু করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন ভারতের উপহাইকমিশনার।

বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পবনকুমার বাধে জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তার দপ্তর উভয় দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা করছে। এ উদ্যোগে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতাও চান তিনি।

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে। উদীয়মান ও সম্ভাবনাময় খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]