• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল

খাগড়াছড়িতে ইউএনওকে ভালো পোস্টিংয়ের লোভ দেখিয়ে ১ লাখ টাকা দাবি, আটক ভুয়া সচিবের ভাই

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ভালো পদে বদলির প্রলোভন দেখিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১ লাখ টাকা দাবি করার অভিযোগে এক ভুয়া সচিবের ভাইকে হাতেনাতে আটক করা হয়েছে।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের আপন বড় ভাই পরিচয়ে এই জালিয়াতির চেষ্টা চালান।

ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। কথা বলার একপর্যায়ে তিনি ইউএনও-কে ঢাকায় সুবিধাজনক ও আকর্ষণীয় স্থানে বদলি করিয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ১ লাখ টাকা দাবি করেন।

টাকা দাবি ও সার্বিক আচরণে সন্দেহ তৈরি হলে রামগড় ইউএনও তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সত্যতা যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায় যে ওই ব্যক্তির পরিচয় সম্পূর্ণ ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটকে রেখে স্থানীয় রামগড় থানা-পুলিশে সোপর্দ করেন।

​রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, এক ব্যক্তি অফিসে এসে নিজেকে সচিবের বড় ভাই পরিচয়ে সাক্ষাৎ করেন। একপর্যায়ে তিনি ভালো জায়গায় পোস্টিংয়ের প্রলোভন দেখিয়ে ১ লাখ টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় সত্যতা যাচাই করে ভুয়া প্রমাণিত হলে আমরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করি।'

​রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে তাঁর দপ্তর থেকে ওই প্রতারককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]