• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল
গুলশান থেকে গ্রে'প্তার সাবেক এমপি, ৬ দিনের রি'মান্ড

সাবেক এমপি মাহফুজুর রহমান ৬ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা’র ছয় দিন ও তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ সরণি রোডে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কতিপয় সদস্য অবৈধ মিছিল করে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়াসহ বিভিন্ন স্লোগান দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

আসামিরা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ষড়যন্ত্র, প্ররোচিত করে প্রজাতন্ত্রের ক্ষতি সাধনের উদ্দেশ্যে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]