• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:০৭ দুপুর

ফ্রিজ খুলে টেনশন ভুলে মন ভরে খান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পেটের ক্ষুধা তো সহজেই বুঝা যায়। কিন্তু মনেরটা? এই ক্ষুধাটার নামই হচ্ছে ‘কিছু একটা’। ধরুন, বৃষ্টি নামলো। হঠাৎ মনে হলো, কিছু একটা খাওয়া দরকার। আবার সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফেরার পর, যখনই কিছু একটা খেতে ইচ্ছে করে, কে আবার বের হতে চায়!

এভাবেই কাজের ফাঁকে, পড়ার ব্রেকে, বাসায় গেস্ট আসলে কিংবা বাচ্চার স্কুলের টিফিন রেডি করার সময় এই কিছু একটা-গুলোর খোঁজ আমাদের চলতেই থাকে। কিন্তু বাইরে থেকে আনা অস্বাস্থ্যকর কিছু একটা খেতেও ইচ্ছে করে না, এদিকে ফ্রিজ খুললে দেখা যায় কিছুই নাই। তখন কিছু একটার অপ্রাপ্তি সোজা মনে গিয়ে বিঁধে; নিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটা। আর এই অসহায়ত্বে যেন আপনাকে ভুগতে না হয়, তাই রাঁধুনী’স কিচেন নিয়ে এলো এমনই ‘কিছু একটা’-র জন্য অনেক রকম ফ্রোজেন ফুডের সমাহার। আছে মচমচে পরোটা, মজাদার সসেজ, সুস্বাদু সমুচা, ডেলিশিয়াস স্প্রিং রোল, চিকেন নাগেটস ও কিডস নাগেটসসহ আরও অনেক কিছু।

স্বাদ উপভোগ করার সময় যদি হঠাৎ মনে হয়, যা খাচ্ছেন তা স্বাস্থ্যকর কিনা! তবে জেনে রাখুন ২৫ বছর ধরে কোয়ালিটির প্রশ্নে সবসময়ই আপোষহীন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সেই ধারাবাহিকতায় রাঁধুনী’স কিচেনের সকল পণ্য তৈরি করা হয়েছে অ্যান্টিবায়োটিক রেসিডিউমুক্ত এবং যেকোনো রকমের ক্ষতিকর উপাদান পরিহার করে। আধুনিক ফ্যাক্টরিতে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হওয়ায় এর স্বাদের সাথে কোয়ালিটিও রাখা হয়েছে একদম অটুট।

তাই পরের বার মন যখন বলবে, ‘কিছু একটা’ চাই; ফ্রিজ খুলুন, বের করে আনুন রাঁধুনী’স কিচেনের ফ্রোজেন ফুড, হালকা ভেজে নিয়ে উপভোগ করুন মন ভরে।

কোয়ালিটি নিয়ে দুশ্চিন্তা ভুলে, রাঁধুনী’স কিচেনের ফ্রোজেন ফুডস মন ভরে খান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]