• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৫ রাত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

এ বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, নন্দীগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মাহবুব আলম অংশগ্রহণ করেন।

এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি.আর. সৈকত উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তারেক, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, “সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল করা হয়েছে।” তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]