• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ দুপুর

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে গাড়িচাপায় আহত হয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটারের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রামাল্লার পশ্চিমে বেইত হোরন অবৈধ ইসরায়েলি বসতির কাছে একটি চেকপয়েন্টে এ ঘটনা ঘটে। পরে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। খবর আলজাজিরার।

ইসরায়েলি পুলিশের দাবি, ওই ফিলিস্তিনি যুবক গাড়ি দিয়ে হামলা চালালে একজন ইসরায়েলি সেনা আহত হন। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েখিয়েল লেইটার জানান, তার ছেলে নেরিয়া দোভ বেন চানার জীবন বাঁচাতে চিকিৎসকরা চেষ্টা করছেন। পরে শারে জেদেক হাসপাতাল জানায়, আহত সেনার জটিল অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার জীবন এখনো ঝুঁকিতে রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে হাসপাতালে আহত সেনাকে দেখতে যান বলে তার দপ্তর জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে নির্ধারিত ভাষণে অংশ নিতে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, তিনি নেরিয়া লেইটারের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। এর আগে আরেক পোস্টে তিনি ও তার স্ত্রী সারা এবং পুরো ইসরায়েলি জনগণ নেরিয়ার সুস্থতার জন্য অলৌকিক ঘটনার প্রার্থনা করছেন বলে জানান।

ইয়েখিয়েল লেইটারের আরেক ছেলে ৩৯ বছর বয়সী মোশে ইয়েদিদিয়া ২০২৩ সালের নভেম্বরে গাজায় সামরিক দায়িত্ব পালনকালে নিহত হন। ৭ অক্টোবর ইসরায়েলের গাজা যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর এ ঘটনা ঘটে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ২৯ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ মাহমুদ সুলাইমানের নাম প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ নিজেদের হেফাজতে রেখেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেইত উর আল-তাহতাসহ সংশ্লিষ্ট এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়েছে এবং সুলাইমানের পরিবারের বাড়িতে তল্লাশি করেছে।

বেইত উর আল-তাহতারের মেয়র হাজেম সুলাইমান জানিয়েছেন, সন্দেহভাজন মাহমুদের সঙ্গে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গ্রামের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে সামাজিক বা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং স্বাভাবিক জীবনের কোনো চিহ্ন নেই। সেনারা আরও কয়েকটি বাড়িতেও তল্লাশি চালিয়েছে বলে জানান তিনি।

সূত্র : আলজাজিরা

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]