• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৩ দুপুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। মূলত মহাসড়কের দাউদকান্দি সেতুর পরে আলিপুরা সেতুর চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে মেরামত কাজ চলছে। এজন্যে যানজট হতে পারে। তাই এই পথে যাতায়াতকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ঢাকামুখী লেনে সেতু মেরামতের কাজ চলায় ওই অংশে যানবাহনের গতি ধীর হতে পারে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আজ শুক্রবার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর মেরামতের কাজ করছে। ঢাকামুখী দাউদকান্দি সেতুর পরে আলিপুরা সেতুর ঢাকামুখী লেনে এই মেরামতকাজ চলবে। তাই ঢাকামুখী এক লেনে যানবাহন চলাচল করবে।

এদিকে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য দ্রুত জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]