• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
রফিকুল ইসলাম
বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৯ দুপুর

লামায় পাহাড়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার 

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় পাহাড়ের হাত-পা বাঁধা অবস্থায় মোঃ ছগির (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬ইং) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে জুমিয়ারা লাশ দেখতে পায়। তারা স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মোঃ ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়রা লাশের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হই। লাশের স্বজনরা পরিচয় নিশ্চিত করেছে। পুলিশ বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছায়। কি কারণে এই হত্যাকান্ড তা জানা যায়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। প্রাথমিক ভাবে ঘটনাটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]