কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি দল নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর