• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
আবুবকর সম্পদ
জবি প্রতিনিধি
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪৭ দুপুর

ক্যাফেটেরিয়ায় জগ ও গ্লাস উপহার দিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ২০টি জগ ও ৩০টি গ্লাস উপহার দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে এসব সামগ্রী দেওয়া হয়।

আজ রোববার ক্যাফেটেরিয়ায় ম্যানেজার মো. মাসুদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ক্যাফেটেরিয়ায় খাবার ও পানীয় গ্রহণের সময় শিক্ষার্থীদের ব্যবহারের সুবিধার্থে জগ ও গ্লাসগুলো দেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর তুলনায় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সুযোগ-সুবিধা ও ধারণক্ষমতা সীমিত। ফলে খাবারের সময় শিক্ষার্থীদের বসার জায়গা, পানির ব্যবস্থা ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ব্যস্ত সময়ে ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের চাপ বেড়ে গেলে এসব সংকট আরও প্রকট হয়ে ওঠে।

শিক্ষার্থীদের দৈনন্দিন ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্যাফেটেরিয়ার ব্যবহারিক সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে শাহরিয়ার হোসেনের পক্ষ থেকে জানানো হয়। তাঁর উদ্যোগে দেওয়া ২০টি জগ ও ৩০টি গ্লাস ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রাখা হবে।

শাহরিয়ার হোসেন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসের সুযোগ-সুবিধা এখনো প্রয়োজনের তুলনায় সীমিত। ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের দৈনন্দিন যে ছোটখাটো ভোগান্তি হয়, তা কিছুটা হলেও কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সামর্থ্য অনুযায়ী সেগুলো সমাধানে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যকর ও ব্যবহারবান্ধব ক্যাফেটেরিয়া প্রয়োজন। শুধু বড় কোনো উদ্যোগ নয়, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত ছোট ছোট সমস্যার সমাধানও গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

ক্যাফেটেরিয়ায় নতুন জগ ও গ্লাস দেওয়ায় শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যবহারে কিছুটা সুবিধা হবে বলে মনে করছেন ক্যান্টিন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ক্যাফেটেরিয়ার অবকাঠামো, খাবারের মান, বিশুদ্ধ পানি ও বসার পরিবেশসহ অন্যান্য সমস্যারও দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]