খাগড়াছড়ি সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মাস্টারপাড়া সড়কস্থ চাঁদনী ডায়াগনস্টিক সেন্টারের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- দীঘিনালা থানার করাখালি মুসলিম পাড়ার লনি মিয়ার ছেলে মো. জামসেদ মিয়া (৪০) এবং চট্টগ্রামের ভুজপুর থানার বাঘমারা এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে মো. নুরুল ইসলাম (৩৯), যিনি বর্তমানে খাগড়াছড়ি সদরের ইসলামপুর ৫ নম্বর পৌর ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ কায় কিসলু বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর