• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৭ বিকাল

ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া-কুশাইকুড়া সড়কের মিনি কালভার্ট ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। প্রতিদিন প্রাত্যহিক কাজে শ্রমজীবী মানুষ, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও স্কুল গামী শিশুদের যাতায়াতে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের তৈরি বাঁশের সাঁকোটিও সম্প্রতি ভেঙে যাওয়ায় সড়কটিতে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের বন্যায় পাহাড়ি ঢলের পানির স্রোতে সড়কের একটি অংশের সঙ্গে কালভার্টটি ক্ষতিগ্রস্ত হয়। পরে নিজেদের উদ্যোগে ভাঙা অংশের ওপর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল শুরু করেন তারা। কিন্তু সেটিও নড়বড়ে হয়ে ভেঙে পড়ায় এখন ইজিবাইক, রিকশা ও ভ্যানসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভারুয়া, কুশাইকুড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় তিন হাজার মানুষ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে শিক্ষার্থী, শিক্ষক, বয়স্ক ব্যক্তি ও রোগীদের যাতায়াতে বেশি সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ইতোমধ্যে সাঁকো পার হতে গিয়ে কয়েকজন স্কুলশিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তি পড়ে আহত হয়েছেন বলেও জানান তারা।

কুশাইকুড়া গ্রামের সুমন মিয়া বলেন, ২০২৪ সালের বন্যায় সড়কের মাঝখানে বড় ধরনের ভাঙন দেখা দেয় এবং কালভার্টটিও ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকাবাসী চাঁদা তুলে সেখানে বাঁশের সাঁকো তৈরি করেন। এর আগে পানি নিষ্কাশনের জন্য ওই এলাকায় তিনটি কালভার্ট, একটি ব্রিজ ও একটি ইউড্রেন ছিল। এসব অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় বর্ষায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং কৃষিজমি ও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, চলতি বছর অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির স্রোতে সড়কের আরও কিছু অংশ, কালভার্ট ও ইউড্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে চলাচলের জন্য মাচা তৈরি করা হলেও সেটিও ভেঙে গেছে। ফলে এখন এই পথে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ভয়েস অব ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল হক মনির বলেন, নলকুড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কের কালভার্ট ও ইউড্রেনসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সেখানে একটি বক্স কালভার্ট নির্মাণের দাবি জানান তিনি।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জামান বলেন, ভাঙনকবলিত সড়ক ও কালভার্টটি দ্রুত সংস্কার এবং পুনর্নির্মাণ করা প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন বলেন, ভারুয়া-কুশাইকুড়া সড়কের ভাঙা কালভার্টের বিষয়টি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। জনস্বার্থ বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]