• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
মনিরুল ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২২ রাত

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি: গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাক, আইডি কার্ডের ছবি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (২০)। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ইমরান ও মাসুম মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় তারা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শনের পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলার স্টল মালিক, ব্যবসায়ী ও কর্মচারীদের দেখান। একপর্যায়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে নগদ টাকা চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হেনস্তা করার ভয়ভীতি দেখান। বিষয়টি সন্দেহজনক মনে হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা তাদেরকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মাসুমকে হেফাজতে নেয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছে বলে স্বীকার করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]