• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
আরিফ জাওয়াদ
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:০৯ সকাল

৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নাম নেই সোহেল রানার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অধিকার করেও চূড়ান্ত নিয়োগের গেজেটে নাম না থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী সোহেল রানা। সরকারি চাকরিতে প্রবেশের দীর্ঘ প্রতিযোগিতায় সাফল্য অর্জনের পর নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের দিনই বিষয়টি সামনে আসে।

৪৯তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হলেও সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের তালিকা থেকে বাদ পড়েছেন ৫৭ জন। সেই বাদ পড়াদের একজন সোহেল রানা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে সোহেল রানা লেখেন, ‘ধন্যবাদ, বাংলাদেশ। ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।’

সোহেলের এই পোস্টের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরীক্ষায় প্রথম হওয়ার পরও কেন চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপনে তার নাম নেই, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোহেলের মতো আরও বেশ কয়েকজন প্রার্থী একইভাবে বাদ পড়েছেন, যারা তাদের বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে অবগত নন।

এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।

তবে পরবর্তী প্রক্রিয়া শেষে বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৬১১ জনে। অর্থাৎ প্রাথমিকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম চূড়ান্ত নিয়োগের তালিকায় রাখা হয়নি।

পিএসসির সুপারিশের ভিত্তিতে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী তাদের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। তবে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]