ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন আজ শনিবার থেকে শেষ হচ্ছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৬ ডিসেম্বর। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও বিভাগীয় পর্যায়ের নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা শহরে নেওয়া হবে। এবার বিশ্ববিদ্যালয়টির আইবিএ ইউনিটে ১২০, বিজ্ঞান ইউনিটে ১৮৯১, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯৩৪, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১০৫০ এবং চারুকলা ইউনিটের ১৩০টি আসন রয়েছে।
উল্লেখ্য, ভর্তিসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর