• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:২১ সকাল

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিএনপি সমর্থিত পরিষদের বিজয়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল বিজয় অর্জন করেছে। নির্বাচনে তাদের প্যানেলের ১০ প্রার্থীর মধ্যে ৯জনই জয়ী হয়েছেন। অন্যদিকে, জামায়াত-সমর্থিত লইয়ার্স কাউন্সিলের সাত প্রার্থীর মধ্যে কেউই জয়ী করতে পারেনি। নির্বাচনে ৪৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত লইয়ার্স কাউন্সিলের ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট।

এছাড়া সাধারণ সম্পাদক পদে নেতৃত্বে নতুন মুখ হিসেবে ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু। তা নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ পেয়েছেন ১১৮ ভোট ও ও জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া সহসভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ও স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মাহবুব ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে জামায়াত সমর্থিত গাজী মুহা. মাহফুজুর রহমান ১৬১, মনজুর কাদের আশিক ১৪৮ ও বিএনপি সমর্থিত এস এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ২০৭ ভোট । এছাড়া নিবাচনে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপি সমর্থিত তাহামিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার কনা ১৪৮ ভোট পেয়েছেন।

এছাড়া ওজিহুর রহমান ১৩৪ ভোট ও রিনা আখতার মিলি পেয়েছেন ৫৭ ভোট । নির্বাচনে সহকারী সম্পাদক দুই পদে গোলাম মোস্তফা সুমন ৩২২ ও সিরাজুল ইসলাম সাগর ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ চৌধুরী ১৯০ ভোট পেয়েছেন। এছাড়া সদস্য পদে শামস ইমরান ৩৯২ ও সুদিপ্ত কুমার ২০৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। এ পদে জামায়াত সমর্থিত উবায়ের হোসেন ২০১ ভোট ও জাকির হোসেন ১৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন কামরুল হাসান সোহেল। মতামত কলাম পড়ুন এরআগে শনিবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। সমিতির ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোট প্রদান করেন। ভোট পড়ে ৯৭ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী চলে আইনজীবীদের উৎসব। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মহাসিন আলী।# ইয়ানূর রহমান ০১৭১২৭৯৭৬০২

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]