‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’-এমন শ্লোগানে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে শেরপুরে।
এ উপলক্ষে শহরের সজবরখিলা এলাকার শাহীন ক্যাডেট স্কুল মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহীন শিক্ষা পরিবারের পরিচালক মো. মাজহারুল ইসলাম হিমেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সংগঠক মলয় চাকী, শিক্ষক আবু তারেক, জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির, চ্যানেল আইর শেরপুর প্রতিনিধি হাকিম বাবুল প্রমুখ।
এসময় মানবাধিকারকর্মী নাজমুল হোসাইন, যুব সংগঠক শুভংকর সাহা, সাংবাদিক শান্ত রায়সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, প্রকৃতিপ্রেমি, যুবনেতা, উদ্যোক্তা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতরা চ্যানেল আই’র সংবাদ সহ বৈচিত্র্যময় বিভিন্ন অনুষ্ঠান এবং সৃজনশীল কর্মকান্ডের ভুয়শী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান। এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর