• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে আটক ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সোস্ব কর্মী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঈনুর রহমানকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মঈনুর রহমান ধোপাখোলা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্তে মঈনুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী জানান, গ্রেপ্তার মঈনুর রহমানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নাশকতা মামলায় যশোরের অভয়নগরে রাসেল গাজী (৩১) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচকবর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল গাজী পাঁচকবর এলাকার হোসেন আলী গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান দুপুরে এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের হাসান শেখ বাদী হয়ে অভয়নগর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার করা নাশকতার মামলায় রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]