• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৩:৫২ দুপুর

আল কুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় ইসলামী সমাজের ৩দফা কর্মসূচি ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহ্, মানুষের নয়। আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ । ইসলামী সমাজের আয়োজনে গতকাল ৩ অক্টোবর ২০২৬ইং, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ‘ইসলামী সমাজ' এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণে দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব এবং তাঁরই আইন-বিধানের আনুগত্য ও তাঁরই রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর শর্তহীন আনুগত্যের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে। মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন কর্তৃত্বই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা- একথার উল্লেখ করে তিনি বলেন, কুফর এবং শিরকের পরিণতি দুনিয়ায় মানুষের জীবনে চরম অশান্তি এবং আখিরাতের জীবনে নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম, যা মহাক্ষতি।

তিনি বলেন, অশান্তি এবং মহাক্ষতি থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে- গণতন্ত্রসহ সকল মানব রচিত ব্যবস্থা এবং মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত সকল প্রকার আলকুরআন বিরোধী সংবিধান অমান্য করে আলকুরআনকে জীবনের সকল ক্ষেত্রে সংবিধান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার চূড়ান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে থাকা। এটাই সর্বাধিক গুরুত্বপূর্ণ ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব ও কর্তব্য। এ দায়িত্ব পালনেই ‘ইসলামী সমাজ' গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা এবং আল-কুরআন বিরোধী সকল সংবিধানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেই শান্তিপূর্ন কর্মসূচির মাধ্যমে একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দলমত নির্বিশেষে সকলকে তিনি আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনে ইসলামী সমাজে শামিল হওয়ার আহবান জানান।

‘ইসলামী সমাজ” ঢাকা মহানগরের দায়িত্বশীল, জনাব মুহাম্মাদ ইয়াসিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে ইসলামী সমাজের আমীর আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৬ইং ৩মাসের জন্য গৃহীত শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেন।

ইসলামী সমাজ গৃহীত শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি হচ্ছে-

১ম দফা: দেশব্যাপী টিম ভিত্তিক গণসংযোগ, প্রচারপত্র বিলি, পথসভা ও মিছিল করা হবে।

২য় দফা: কুমিল্লা মহানগর এবং আলেখারচর বিশ্বরোড থেকে চট্টগ্রাম বিশ্বরোড ও কুড়িল বিশ্বরোড হয়ে গাজীপুর মহানগর পর্যন্ত, বিভিন্ন এলাকা সমূহে ১০ টি কল্যাণ ও মুক্তি সমাবেশ অনুষ্ঠিত হবে-

১ম সমাবেশ- ১০ অক্টোবর, শনিবার- খানবাড়ী বালুর মাঠ, কুশিয়ারা, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা। ২য় সমাবেশ- ১৭ অক্টোবর, শনিবার- শিববাড়ী মোড়, জয়দেবপুর, গাজীপুর। ৩য় সমাবেশ- ২৪ অক্টোবর, শনিবার- টাউনহল ময়দান, কুমিল্লা মহানগর। ৪র্থ সমাবেশ- ৩১ অক্টোবর, শনিবার- টঙ্গী কলেজ গেইট, গাজীপুর মহানগর। ৫ম সমাবেশ- ৭ নভেম্বর, শনিবার- চান্দিনা, কুমিল্লা। ৬ষ্ঠ সমাবেশ- ১৪ নভেম্বর, শনিবার কুড়িল বিশ্বরোড, ঢাকা। ৭ম সমাবেশ- ২১ নভেম্বর, শনিবার- মদনপুর বাসস্ট্যান্ড, নারায়ণগঞ্জ। ৮ম সমাবেশ- ২৮ নভেম্বর, শনিবার- মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। ৯ম সমাবেশ- ৪ ডিসেম্বর, শনিবার- সাইনবোর্ড বাসস্ট্যান্ড, ঢাকা। ১০ম সমাবেশ- ১১ ডিসেম্বর, শনিবার- কদমতলা সংসদ সংলগ্ন বাসাবো বালুর মাঠ, ঢাকা।

৩য় দফা: ২৮ ডিসেম্বর ২০২৬ইং, সোমবার- কল্যাণ ও মুক্তির মিছিল। সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা থেকে শুরু এবং কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে ইনশাআল্লাহ। ইসলামী সমাজ গৃহীত কর্মসূচি বাস্তবায়নে তিনি সরকার, প্রশাসন এবং দেশবাসী সকলের আন্তরীক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]