খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের গোদাতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার গোদাতলী ও তার আশপাশের এলাকায় মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে মো. কামাল হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভুঁইয়া।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর